পণ্যের নাম: সতেজতা প্রিমিয়াম ঝালমুড়ির মশলা (Sotejota Premium Jhal Muri Masala)
এই ইফতারিতে চাই আসল স্বাদ? আমরা সবাই ছোটবেলার সেই স্কুল গেটের মামার হাতের ঝালমুড়ির স্বাদ মিস করি। কিন্তু বাইরের ধুলোবালি আর অস্বাস্থ্যকর তেলের ভয়ে অনেকেই তা খেতে পারেন না। আপনাদের সেই নস্টালজিয়া আর স্বাস্থ্যের কথা চিন্তা করেই সতেজতা নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া রেসিপিতে তৈরি ‘ঝালমুড়ির মশলা’।
এটি সাধারণ কোনো মসলা নয়, এটি ২৩টি ভিন্ন ভিন্ন মসলা এবং খাঁটি সরিষার তেলের একটি পারফেক্ট ব্লেন্ড, যা আপনার মুড়ি মাখাকে দেবে এক অতুলনীয় আচারি স্বাদ ও ঘ্রাণ।
কেন সতেজতা ঝালমুড়ির মসলা সেরা?
- 🌿 ২৩ পদের জাদুকরী মিশ্রণ: এতে ব্যবহার করা হয়েছে শাহী জিরা, জায়ফল, জয়ত্রী, এলাচ, লবঙ্গসহ মোট ২৩ পদের দামী ও খাঁটি মসলা।
- 🧴 ঘানিভাঙ্গা খাঁটি সরিষার তেলের ঝাঁঝ: আমরা ব্যবহার করি সেরা মানের ঘানিভাঙ্গা সরিষার তেল, যা মুড়ি মাখায় আনে সেই পরিচিত ঝাঁঝালো স্বাদ।
- 🏠 ঘরোয়া ও স্বাস্থ্যসম্মত: সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে, পরিচ্ছন্ন পরিবেশে তৈরি। এতে কোনো প্রকার কৃত্রিম রং (Artificial Color), ফ্লেভার বা প্রিজারভেটিভ ব্যবহার করা হয়নি।
- ⚡ ঝটপট সমাধান: মসলা কষানো বা তৈরির ঝামেলা নেই। শুধু মুড়ির সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পারফেক্ট ঝালমুড়ি।
উপকরণসমূহ (Ingredients): সরিষার তেল, সয়াবিন তেল, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সরিষা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, পাঁচফোড়ন, শাহী জিরা, সাধারণ জিরা, এলাচ, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ, জায়ফল, জয়ত্রী, তেজপাতা, লবণ, বিট লবণ ও পানি।
ব্যবহার বিধি: ১. একটি বাটিতে পরিমাণমতো মুড়ি নিন। ২. সাথে চানাচুর, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা দিন। ৩. এবার সতেজতা ঝালমুড়ির মশলা পরিমাণমতো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। (স্বাদ বাড়াতে সামান্য লেবুর রস দিতে পারেন)। ৪. ব্যাস! তৈরি হয়ে গেল জিভে জল আনা ঝালমুড়ি।
সংরক্ষণ পদ্ধতি:
-
রোদ থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।
-
মসলার স্বাদ ও গুণাগুণ অটুট রাখতে ব্যবহারের আগে বোতলটি ভালো করে ঝাঁকিয়ে নিন।
-
খোলার পর ঢাকনাটি ভালো করে বন্ধ রাখুন।



